দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দীর্ঘ ৫২ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া কঠিন শিলা খনিতে আবারও শুরু হয়েছে পাথর উত্তোলন। বিস্ফোরক আমদানি বিলম্বিত হওয়ায় গত ১৯ মে থেকে উৎপাদন বন্ধ ছিল। প্রয়োজনীয় প্রস্তুতি শেষে শনিবার (১১ জুলাই) সকাল থেকে পুরোদমে উৎপাদন শুরু হয়েছে।
মধ্যপাড়া কঠিন শিলা খনি ডিজিএম রফিজুল ইসলাম রিটু বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে বিস্ফোরক সংকটে টানা ৫২ দিন বন্ধ ছিল মধ্যপাড়া কঠিন শিলা খনির পাথর উত্তোলন কার্যক্রম। গত ৭ জুলাই বিস্ফোরক চট্টগ্রাম বন্দরে পৌঁছায় এবং ১০ জুলাই খনিতে আনা হয়। এরপর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে শনিবার সকাল থেকে আবারও পুরোদমে পাথর উত্তোলন শুরু হয়।
খনি কর্তৃপক্ষ বলছে, এখন থেকে উৎপাদন স্বাভাবিক থাকবে। পাথর খনির উৎপাদন স্বাভাবিক হওয়ায় শ্রমিক, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
কেএম